ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালি কেবল ইরানের শত্রুদের জন্য বন্ধ: দূত আলী মুসাভি

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় (আইএমও) নিযুক্ত ইরানের প্রতিনিধি আলী মুসাভি জানিয়েছেন যে, নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার জন্য ইরান সরকারের সঙ্গে সমন্বয়সাপেক্ষে বিদেশি জাহাজগুলো এখনো হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। একইসঙ্গে তিনি যুক্তরাজ্যে ইরানের দূত হিসেবেও দায়িত্বরত আছেন।

মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুসাভি বলেন, আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনের পাশাপাশি ‘ইরানের আঞ্চলিক অখণ্ডতা ও অধিকারের’ প্রতিও সম্মান প্রদর্শন করতে হবে। তিনি আরও যোগ করেন যে, সামুদ্রিক নিরাপত্তা উন্নত করতে এবং নাবিকদের সুরক্ষায় ইরান আইএমও এবং অন্য দেশগুলোর সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত।

মুসাভির স্পষ্ট মন্তব্য, হরমুজ প্রণালি কেবল ইরানের ‘শত্রুদের’ জন্য বন্ধ। তিনি আরও উল্লেখ করেন যে, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতির মূলে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধাবস্থা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের হামলা ও হয়রানির প্রতিবাদে ঢাবিতে শিবিরের বিক্ষোভ

হরমুজ প্রণালি কেবল ইরানের শত্রুদের জন্য বন্ধ: দূত আলী মুসাভি

আপডেট সময় : ০৫:৩৬:০১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬