কাতারে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় এর সাত আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন তুরস্কের নাগরিক বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। বাকি চারজন কাতারি সশস্ত্র বাহিনীর সদস্য।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহত তুর্কি নাগরিকদের মধ্যে একজন সেনাসদস্য এবং বাকি দুজন তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান অ্যাসেলসানের নিরাপত্তা কর্মী ছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে তুরস্ক সরকার।
কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার ভোরে নিয়মিত দায়িত্ব পালনের সময় যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর প্রথমে ছয়জনের মৃত্যুর খবর ও একজন নিখোঁজের কথা জানানো হলেও, পরবর্তীতে কাতার নিশ্চিত করে যে সাত আরোহীর সবাই মারা গেছেন এবং সকল মরদেহ উদ্ধার করা হয়েছে।
রিপোর্টারের নাম 























