বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালি নিয়ে ইরানকে কড়া আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দেবে। তিনি বলেন, ‘সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি দিয়ে শুরু করা হবে!’
এদিকে, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-এর খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই হামলাগুলো চালানো হয়েছে।
রিপোর্টারের নাম 























