জামালপুরের দেওয়ানগঞ্জ থানার অদূরে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান ড্রাম সেতু ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঈদের দিন বিকেলে সেতুটি ভেঙে যাওয়ায় দুই সহোদরসহ অন্তত চার শিশু প্রাণ হারিয়েছে। এই ঘটনায় আরও অন্তত ৭ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ব্রহ্মপুত্র নদের পাড়ে বেড়াতে আসা মানুষের ভিড় বেড়ে গিয়েছিল। থানার সামনে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত এই ভাসমান ড্রাম সেতুটির ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ উঠে পড়ায় এটি ভেঙে পড়ে। এতে নদের পানিতে তলিয়ে যায় বেশ কয়েকজন শিশু। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এখন পর্যন্ত চার শিশুর মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
নিহত শিশুদের মধ্যে রয়েছে দেওয়ানগঞ্জের ডাকাতিয়া পাড়ার জয়নাল আবেদীনের মেয়ে মায়া মনি, ঝালুর চরের শের আলীর মেয়ে খাদিজা আক্তার, মোতালেব হোসেন এবং ১৪ বছর বয়সী আবিদ। উদ্ধার অভিযান এখনো চলছে এবং নিখোঁজদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 

























