জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় চালু করার জন্য সব ধরনের সহযোগিতা দিতে সংস্থাটি প্রস্তুত। ২০২২ সালে ইউক্রেনের শস্য ও সার পরিবহনের জন্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তিতে মধ্যস্থতা করার মতো হরমুজ প্রণালির ক্ষেত্রেও জাতিসংঘ একই ধরনের ভূমিকা পালন করতে আগ্রহী।
মার্কিন সংবাদমাধ্যম ‘পলিটিকো’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে গুতেরেস এই আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, “আমার প্রধান লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে পূর্বেকার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা সম্ভব কিনা, তা খতিয়ে দেখা।”
গুতেরেস আরও জানান, বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ পারস্য উপসাগরীয় দেশগুলো এবং ইউরোপীয় কাউন্সিলের সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে।
রিপোর্টারের নাম 





















