গাইবান্ধার সাঘাটা উপজেলায় কর্মরত দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক সোলায়মান আলী (৬৫) আর নেই। তিনি (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২০ মার্চ) রাত ১১টার দিকে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে দ্রুত সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার, পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে বোনারপাড়া সরকারি কবরস্থান মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সেখানেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ মাস্টার, বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিউল করিম পলাশ, এবং ব্যবসায়ী খলিলুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও, সহকর্মীর বিদায়ে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, বাংলা টিভির গাইবান্ধা প্রতিনিধি জাহিদ খন্দকার, আমার দেশ পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি মিজান রাঙ্গা, সাংবাদিক আবু সাঈদ, আনিছুর রহমান টিপু, আনোয়ার হোসেন রানা, সোহাগ খন্দকার, আবু তাহের, এবিএস লিটন, মনজুর হাবিব মঞ্জু সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
রিপোর্টারের নাম 

























