মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অবসানে যেকোনো কার্যকর উদ্যোগকে স্বাগত জানাতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে তিনি জোর দিয়ে বলেছেন যে, এই যুদ্ধ ইরানের ওপর ‘চাপিয়ে দেওয়া’ হয়েছে এবং এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বন্ধে প্রস্তুত নয়।
জাপানি সংবাদমাধ্যম কিয়োডোকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি এই মন্তব্য করেন। শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সিতেও এই সাক্ষাৎকারের অংশবিশেষ প্রকাশিত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, ‘যদিও কিছু দেশ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সমাধানের জন্য প্রচেষ্টা চালাচ্ছে, ইরান যুদ্ধ বন্ধের কোনো কার্যকর প্রস্তাব শুনতে ও বিবেচনা করতে প্রস্তুত। কিন্তু মনে হচ্ছে যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ করতে আগ্রহী নয়।’ তিনি আরও স্পষ্ট করেন যে, ইরান কেবল একটি অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে নয়, বরং এমন একটি চূড়ান্ত সমাধান চায় যা দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করবে।
রিপোর্টারের নাম 





















