সিরাজগঞ্জের তাড়াশ থানায় কর্মরত উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে প্রায় লাখ টাকা ঘুষ নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া দুটি অডিও কল রেকর্ডে এই অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অভিযোগ অনুযায়ী, মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া এবং বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার বিনিময়ে এসআই আলমগীর হোসেন এই ঘুষ গ্রহণ করেছেন। তবে, এসআই আলমগীর হোসেন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানিয়েছেন, এই অভিযোগ ওঠার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন যে, ঈদের পর একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে।
রিপোর্টারের নাম 























