স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে আন্তর্জাতিক সহায়তা অত্যন্ত জরুরি। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনকে সরকারের একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেন। শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে কক্সবাজারের পেকুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন।
নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
সম্প্রতি ভিয়েনায় জাতিসংঘের উদ্যোগে আয়োজিত ‘গ্লোবাল সামিট অন ফ্রড’-এর প্রসঙ্গ টেনে মন্ত্রী বৈশ্বিক প্রতারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তিনদিনের সফরে শুক্রবার রাতে কক্সবাজার পৌঁছেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি পেকুয়ায় তার গ্রামের বাড়িতে যান এবং সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
রিপোর্টারের নাম 























