ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে হুইপ জি কে গউছসহ সর্বস্তরের মানুষের ঈদের নামাজ আদায়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জ জেলা শহরের শায়েস্তানগরে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। শনিবার সকাল সাড়ে ৭টা এবং সাড়ে ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হয় এই ঐতিহাসিক ঈদগাহ ময়দানে।

প্রথম জামাতে হুইপ জি কে গউছ ছাড়াও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জেলার অন্যান্য মসজিদ যেমন সওদাগর জামে মসজিদ, টাউন জামে মসজিদ, রাজনগর মসজিদ, পিটিআই জামে মসজিদ এবং উমেদনগর টাইটেল মাদ্রাসা মাঠে সকাল ৮টায় এবং চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকল জামাতের শেষে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমান উপকূলে ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা, নিয়ন্ত্রণহীন জাহাজ

হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে হুইপ জি কে গউছসহ সর্বস্তরের মানুষের ঈদের নামাজ আদায়

আপডেট সময় : ০১:৫৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬