ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

শোলাকিয়ায় ১৯৪তম ঈদ জামাত অনুষ্ঠিত, লক্ষাধিক মুসল্লির সমাগম

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লক্ষাধিক মুসল্লি এবারের ঈদুল ফিতরের ১৯৪তম জামাতে অংশগ্রহণ করেছেন। সকাল ১০টায় জামাত শুরু হয় এবং এতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।

জামাতের নিরাপত্তায় ১ হাজার ১০০ পুলিশ সদস্য, ৪ প্লাটুন সেনাসদস্য, ৫ প্লাটুন বিজিবি, ৬টি র‌্যাব টিম, ৫ প্লাটুন আনসার এবং ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিলেন। দূরবর্তী মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য ময়মনসিংহ ও ভৈরব থেকে দুটি বিশেষ ঈদ ট্রেন পরিচালনা করা হয়। এবারের জামাতে প্রায় ৬ লাখ মুসল্লির সমাগম হয় বলে ধারণা করা হচ্ছে।

শোলাকিয়ায় ঈদের নামাজ আদায় করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম। এছাড়াও, ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জামাতে অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিচারক সংকট: পটিয়ার আদালতে ৯ হাজার মামলা জটে ভোগান্তিতে বিচারপ্রার্থীরা

শোলাকিয়ায় ১৯৪তম ঈদ জামাত অনুষ্ঠিত, লক্ষাধিক মুসল্লির সমাগম

আপডেট সময় : ১২:৫৩:২১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬