পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নরসিংদীতে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের শিক্ষা চত্বর থেকে ‘নরসিংদীবাসী’ ব্যানারে এই শোভাযাত্রা শুরু হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল ফয়সাল এই আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি নরসিংদী জেলা শাখার মুখপাত্র জান্নাতুল ফেরদৌসে মালিহা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার সদস্য সচিব শাহরিয়ার খান, জাতীয় ছাত্রশক্তির জেলা নেতা ইসরাত জাহান মিতু এবং মূখ্য সংগঠক আলভী সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাদের হাতে ছিল ঈদ মোবারক খচিত বিভিন্ন রঙের ব্যানার ও ফেস্টুন, যা ঈদ আনন্দের বার্তা ছড়িয়ে দেয় পুরো শহরে। এই আয়োজনের মাধ্যমে স্থানীয়রা ঈদের আগমনকে স্বাগত জানিয়ে এক ভিন্ন মাত্রা যোগ করেন।
রিপোর্টারের নাম 























