ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বিষাদের ছায়ায় এবারের ঈদ: ব্যক্তিগত শোক ও বৈশ্বিক অস্থিরতা

বিশ্বজুড়ে মুসলমানদের জন্য সবচেয়ে আনন্দময় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। পবিত্র রমজান মাসের সিয়াম সাধনার পর এই দিনে মুসলিম ঘরে ঘরে আনন্দের বার্তা আসার কথা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ আমাদের মনকে সবসময়ই উদ্বেলিত করে তোলে।

কিন্তু এবারের ঈদে মুসলিম বিশ্বে আনন্দের পরিবর্তে কেবল বিষাদের সুরই ধ্বনিত হচ্ছে। ব্যক্তিগতভাবে, গত জুলাই মাসে আমি আমার মাকে হারিয়েছি। প্রতিদিন পত্রিকার কাজ শেষে বাড়ি ফিরে তাঁর শূন্য ঘর আমার হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে। তুরস্ক থেকে ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরে এসে মাকে সুস্থ অবস্থায় পাইনি। এর কিছুদিন পরেই, এই রমজান মাসেই আমার স্ত্রীও তাঁর মাকে হারিয়েছেন। ফলে, আমাদের বাড়িতে এক গভীর ব্যক্তিগত শোকের আবহ বিরাজ করছে।

অন্যদিকে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমেরিকা ও ইসরাইলি দখলদাররা পবিত্র রমজান মাসেই ইরান, লেবানন ও ফিলিস্তিনে মুসলমানদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। বিশ্বজুড়ে প্রতিবাদহীনতায় ইসরাইল-আমেরিকার যৌথ হামলায় মুসলমান নিধন অব্যাহত রয়েছে। এমনকি দুনিয়ার দুইশ কোটি মুসলমানও এই পরিস্থিতিতে নির্বিকার। গত রমজানেও গাজায় একই ধরনের গণহত্যা চলছিল। এটি লক্ষণীয় যে, বিগত কয়েক বছর ধরে রমজান মাস এলেই দখলদাররা এই হত্যাকাণ্ড শুরু করে। উগ্র ইহুদি ও বর্ণবাদী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি নাকি নিছক মজা করার জন্যই (Just for Fun) ইরানের নারীদের ওপর বোমা ফেলছেন। (Trump says US may hit Iran’s Kharg Island again ‘just for fun’, 15 March 2026, Aljazeera)। যদি কোনো মুসলিম রাষ্ট্রপ্রধান ইহুদি বা খ্রিস্টানদের নিয়ে এমন মন্তব্য করতেন, তবে তার কী পরিণতি হতো, তা সহজেই অনুমেয়।

ব্যক্তিগতভাবে আমি খুব বেশি ধার্মিক না হলেও, গত তিরিশ বছর ধরে একজন বিশ্বাসী মুসলমান হিসেবে ফরজ ইবাদতগুলো যথাসম্ভব পালন করার চেষ্টা করে আসছি। তবে আল্লাহর শাস্তির ভয় মন থেকে যায় না। উম্মাহর বিষয়ে আমি সম্ভবত অতিমাত্রায় সংবেদনশীল। বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমানদের ওপর জুলুম হলে আমি মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। তখন নিজের বা পরিবারের স্বার্থের কথা মাথায় থাকে না।

প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক না কেন, এই বিষয়ে আমি কখনো আপস করতে পারিনি। তার উপর নিপীড়িত মুসলমানদের জন্য…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

বিষাদের ছায়ায় এবারের ঈদ: ব্যক্তিগত শোক ও বৈশ্বিক অস্থিরতা

আপডেট সময় : ১০:১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬