ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ইরান যুদ্ধে নতুন ও বিধ্বংসী অস্ত্র ব্যবহার করছে: সেনাবাহিনীর মুখপাত্র

চলমান যুদ্ধে ইরান এমন কিছু অস্ত্র ব্যবহার করছে যা ‘আগে কখনো ব্যবহৃত হয়নি’, এমনটাই দাবি করেছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া। একটি ইরানি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী দিনগুলোতে এই ধরনের অস্ত্রের ব্যবহার আরও বাড়বে এবং বিশ্বজুড়ে এর প্রভাব অনুভূত হবে।

আকরামিনিয়া জানিয়েছেন, তারা এই যুদ্ধে এমন কিছু সমরাস্ত্র মোতায়েন করেছেন যা আগে তাদের ভাণ্ডারে থাকলেও কখনো রণক্ষেত্রে আনা হয়নি। তিনি বলেন, ‘সামনের দিনগুলোয় আপনারা এর বিধ্বংসী রূপ আরও বেশি দেখতে পাবেন।’ সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের বাসিন্দারা আকাশপথে ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন, যা এই দাবির সপক্ষে একটি ইঙ্গিত বহন করে।

ইসরাইলি সামরিক বাহিনীর মতে, ইরান এখন তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওপর আগের চেয়ে অনেক বেশি হারে ‘ক্লাস্টার ওয়ারহেড’ ব্যবহার করছে, যা তাদের যুদ্ধ সক্ষমতাকে আরও বৃদ্ধি করেছে বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পুনরায় পাকিস্তান সফর: যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনায় গুরুত্ব

ইরান যুদ্ধে নতুন ও বিধ্বংসী অস্ত্র ব্যবহার করছে: সেনাবাহিনীর মুখপাত্র

আপডেট সময় : ০৯:১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬