ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির: সৌদিতে দগ্ধ মামুনের ইন্তেকাল

সৌদি আরবে ইরানের হামলায় গুরুতর আহত বাংলাদেশি কর্মী মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বাংলাদেশি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজনে।

বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ৮ মার্চ ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আল-খারজ এলাকায় আঘাত হানলে মামুন মারাত্মকভাবে দগ্ধ হন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে।

মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবার আর্থিক সহায়তা পাবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তারা সার্বক্ষণিক সহায়তা দিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, গত ৮ মার্চের ওই হামলায় মামুন ছাড়াও কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের সখিপুরের মোশাররফ হোসেন নিহত হয়েছিলেন। একই ঘটনায় মামুনসহ আরও কয়েকজন আহত হন। এছাড়া, ২৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে হামলায় আহমেদ আলী ওরফে সালেহ আহমেদ এবং ২ মার্চ বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল এলাকায় হামলায় এস এম তারেক প্রাণ হারান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোল উৎসবে নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের নকআউট পর্বে বেলজিয়াম

মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির: সৌদিতে দগ্ধ মামুনের ইন্তেকাল

আপডেট সময় : ০৯:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬