ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

ইরানে দেশব্যাপী নিরাপত্তা অভিযান: গ্রেপ্তার ১১১ গুপ্তচর, ভাঙা হলো রাজতন্ত্রী সেল

ইরানজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযান চালিয়ে ১১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ব্যক্তিরা পুরোনো রাজতন্ত্রের সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে। দেশব্যাপী এই অভিযানে তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্রও জব্দ করা হয়েছে।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযানের সময় তারা বিরোধী ‘রাজতন্ত্রী’ গোষ্ঠীর ডজনখানেক সেল ভেঙে দিয়েছে। এছাড়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত চারজন কথিত গুপ্তচরকেও আটক করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, রাতারাতি ২৬টি প্রদেশে অভিযান চালিয়ে ১১১ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের মধ্যে হামাদান ও পশ্চিম আজারবাইজান প্রদেশের চারজন গুপ্তচর যুক্তরাষ্ট্র ও তার সহযোগী গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত বলে অভিযোগ করা হয়েছে। তারা নিরাপত্তা বাহিনীর সদর দপ্তর, সরঞ্জাম ও সেনা মোতায়েনের অবস্থান শত্রুপক্ষকে জানাচ্ছিল বলেও মন্ত্রণালয় দাবি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোল উৎসবে নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের নকআউট পর্বে বেলজিয়াম

ইরানে দেশব্যাপী নিরাপত্তা অভিযান: গ্রেপ্তার ১১১ গুপ্তচর, ভাঙা হলো রাজতন্ত্রী সেল

আপডেট সময় : ০৯:০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬