পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তুরস্ক ও সিঙ্গাপুরে ঈদের তারিখ ঘোষণা করা হয়েছে। তবে দুটি দেশে ভিন্ন ভিন্ন দিনে ঈদ উদযাপন করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
তুরস্কের ঘোষণা অনুযায়ী, আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে। দেশটি জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে যে, বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, সিঙ্গাপুর জানিয়েছে যে সেখানে শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপিত হবে। দেশটির কর্তৃপক্ষের মতে, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী বৃহস্পতিবার তাদের আকাশে শাওয়ালের চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই।
উভয় দেশেই রমজানের ২৮তম দিন হিসেবে বুধবার গণনা করা হয়েছে এবং ঐতিহ্যগত চাঁদ দেখার পদ্ধতির পরিবর্তে পূর্বনির্ধারিত জ্যোতির্বৈজ্ঞানিক মডেলের ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 



















