ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ইরানের গ্যাস স্থাপনায় হামলার ঘটনায় কাতারের কঠোর নিন্দা

কাতার ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্র-সংশ্লিষ্ট স্থাপনায় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এটি ছিল ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ১৯তম দিন। এদিকে, উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। যুদ্ধের শুরু থেকেই ইরান বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ করে আসছে। এমন সময়ে ইরানের সাউথ পার্স গ্যাস স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, ‘ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা বর্তমান সামরিক উত্তেজনার মধ্যে একটি অত্যন্ত বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ।’ তিনি আরও উল্লেখ করেন যে, এই গ্যাসক্ষেত্রটি কাতারের নর্থ ফিল্ডের একটি সম্প্রসারিত অংশ। আল-আনসারি সতর্ক করে বলেন, জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য একটি বড় হুমকি, পাশাপাশি এটি এই অঞ্চলের জনগণ ও পরিবেশের জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ। তিনি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা এড়িয়ে চলার জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং সকল পক্ষকে সংযম প্রদর্শন, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য উত্তেজনা কমাতে আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আরব সাগরে ইরানের জ্বালানি তেলবাহী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র

ইরানের গ্যাস স্থাপনায় হামলার ঘটনায় কাতারের কঠোর নিন্দা

আপডেট সময় : ০৯:০১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬