ইরানের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সার্বভৌম ও স্বাধীন ইরানের নেতৃত্বের ক্ষতি করার উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপ, বিশেষ করে তাদের হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই। এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়।’
মঙ্গলবার, ইরানের নিরাপত্তা প্রধান লারিজানির পাশাপাশি ইসরায়েল বাসিজ আধাসামরিক বাহিনীর কমান্ডার সোলাইমানিকেও হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার, ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকেও হত্যার দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী, যা এই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 



















