ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা: এবারও ভবানীপুরে মুখোমুখি মমতা-শুভেন্দু

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কালীঘাটে দলীয় কার্যালয়ে এই তালিকা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের নির্বাচনেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে দক্ষিণ কলকাতার ভবানীপুর আসন, যেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে শুভেন্দুর কাছে পরাজিত হয়েছিলেন মমতা।

প্রার্থী তালিকা ঘোষণার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৬ সালের নির্বাচনে ২২৬টিরও বেশি আসনে জয়লাভের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তালিকায় কলকাতার গুরুত্বপূর্ণ আসনগুলোতে অভিজ্ঞ নেতাদের ওপরই আস্থা রাখা হয়েছে। রাসবিহারী থেকে দেবাশিস কুমার, কলকাতা বন্দরে ফিরহাদ হাকিম, বালিগঞ্জে শোভনদেব চট্টোপাধ্যায় এবং শ্যামপুকুরে শশী পাঁজাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া বেলেঘাটা আসনে চমক হিসেবে থাকছেন সাবেক সংসদ সদস্য কুণাল ঘোষ।

তৃণমূলের এবারের তালিকায় তরুণ ও নারী প্রার্থীদের প্রাধান্য লক্ষণীয়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ৫২ জন নারী প্রার্থীর পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু এবং তফশিলি জাতি-উপজাতি প্রতিনিধিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে বাদ দেওয়া হলেও, রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত সাবেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং নিয়োগ বিতর্কে জড়িত পরেশ অধিকারীকে পুনরায় প্রার্থী করেছে তৃণমূল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক দশকের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত: চরমভাবাপন্ন আবহাওয়ার শঙ্কা

পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা: এবারও ভবানীপুরে মুখোমুখি মমতা-শুভেন্দু

আপডেট সময় : ১০:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬