মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে ইসরায়েলের রাজধানী তেল আবিবে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে জার্মান বিমান সংস্থা লুফথানসা। আগামী ৯ এপ্রিল পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে। একই সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদেও আগামী ৫ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
তবে এই পরিস্থিতির মধ্যেও ইতালির আইটিএ এয়ারওয়েজ তাদের পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখবে। এর আগে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ব্রিটিশ এয়ারওয়েজ, এয়ার কানাডা এবং যুক্তরাষ্ট্রের ডেল্টা, ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইন্সের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোও তেল আবিবে তাদের বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
রিপোর্টারের নাম 



















