ইরানের সঙ্গে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালক পদ থেকে ইস্তফা দিয়েছেন জো কেন্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি নিজের সিদ্ধান্তের পেছনে সুনির্দিষ্ট ও জোরালো কারণ ব্যাখ্যা করেছেন।
পদত্যাগপত্রে কেন্ট উল্লেখ করেছেন, তিনি এই যুদ্ধকে কোনোভাবেই সমর্থন করতে পারছেন না। তার মতে, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো আসন্ন বা প্রত্যক্ষ হুমকি ছিল না। তিনি অভিযোগ করেন, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রে তাদের শক্তিশালী লবির চাপের মুখেই মূলত ওয়াশিংটন এই যুদ্ধে জড়িয়ে পড়েছে।
নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা এবং স্ত্রীর বিয়োগান্তক স্মৃতি স্মরণ করে কেন্ট বলেন, বিবেকপ্রসূত তাড়না থেকেই তিনি এই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি মনে করেন, যে যুদ্ধ মার্কিন জনগণের কোনো উপকারে আসবে না এবং যা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়, সেই যুদ্ধে পরবর্তী প্রজন্মকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায় না।
রিপোর্টারের নাম 



















