ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

‘বিবেকের তাড়নায়’ পদত্যাগ করলেন মার্কিন কাউন্টারটেরোরিজম প্রধান জো কেন্ট

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালক জো কেন্ট পদত্যাগ করেছেন। গত বছরের জুলাই মাসে দায়িত্ব নেওয়া এই শীর্ষ কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, নিজের বিবেকের কারণে তিনি ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধনীতিকে সমর্থন করতে পারছেন না।

প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠানো পদত্যাগপত্রে কেন্ট উল্লেখ করেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেনি। তিনি অভিযোগ করেন, ইসরায়েল এবং তাদের শক্তিশালী মার্কিন লবির চাপের কারণেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধের পথে হাঁটছে। কেন্ট আরও বলেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধগুলো একটি ফাঁদ মাত্র, যা মার্কিন দেশপ্রেমিকদের প্রাণ কেড়ে নেয় এবং জাতির সম্পদ নষ্ট করে।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে এই অভিজ্ঞ সেনা কর্মকর্তা জানান, তিনি ১১ বার সরাসরি যুদ্ধে অংশ নিয়েছেন এবং ইসরায়েলের প্ররোচনায় হওয়া এক যুদ্ধে নিজের স্ত্রী শ্যাননকে হারিয়েছেন। তাই পরবর্তী প্রজন্মকে এমন কোনো অন্যায্য যুদ্ধে পাঠাতে তিনি রাজি নন, যা মার্কিন জনগণের কোনো কল্যাণে আসবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক দশকের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত: চরমভাবাপন্ন আবহাওয়ার শঙ্কা

‘বিবেকের তাড়নায়’ পদত্যাগ করলেন মার্কিন কাউন্টারটেরোরিজম প্রধান জো কেন্ট

আপডেট সময় : ০৯:৩৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬