ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

ইসরায়েলের সাইবার ও অস্ত্র উৎপাদন কেন্দ্রে ইরানের ড্রোন হামলা

ইসরায়েলের অত্যন্ত স্পর্শকাতর সাইবার-প্রযুক্তি কেন্দ্র এবং সমরাস্ত্র উৎপাদন কারখানায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’ এর অংশ হিসেবে মঙ্গলবার সকালে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই হামলায় ইসরায়েলি পুলিশের সাইবার অবকাঠামো এবং বিখ্যাত রাফায়েল অস্ত্র উৎপাদন কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের সামরিক সূত্রগুলো জানিয়েছে, দখলদার বাহিনীর কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এই ড্রোন হামলা চালানো হয়েছে। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলের প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতাকে আঘাত করা। তবে এই হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক দশকের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত: চরমভাবাপন্ন আবহাওয়ার শঙ্কা

ইসরায়েলের সাইবার ও অস্ত্র উৎপাদন কেন্দ্রে ইরানের ড্রোন হামলা

আপডেট সময় : ০৮:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬