ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

বৈরুত বিমানবন্দরের সন্নিকটে ইসরায়েলি বিমান হামলা: কার্যক্রম এখনো স্বাভাবিক

লেবাননের রাজধানী বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ সড়কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। মঙ্গলবার দক্ষিণ শহরতলিতে তৃতীয়বারের মতো চালানো এই হামলায় বুর্জ আল-বারাজনেহ এলাকার আনসার স্টেডিয়ামের কাছের পুরনো বিমানবন্দর সড়কটিকে লক্ষ্যবস্তু করা হয়। এই এলাকাটি বৈরুত বিমানবন্দরের অত্যন্ত কাছে অবস্থিত হওয়ায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।

হামলা সত্ত্বেও বৈরুত বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। লেবাননের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান মোহাম্মদ আজিজ নিশ্চিত করেছেন যে, বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং মূল যাতায়াত পথটি এখনো সচল আছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে সংশ্লিষ্ট বিভাগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক দশকের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত: চরমভাবাপন্ন আবহাওয়ার শঙ্কা

বৈরুত বিমানবন্দরের সন্নিকটে ইসরায়েলি বিমান হামলা: কার্যক্রম এখনো স্বাভাবিক

আপডেট সময় : ০৮:৩০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬