ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। মঙ্গলবার একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এই তথ্য জানিয়েছে। মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছিল বলে জানা গেছে।

ওই কর্মকর্তা জানান, নিজের প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক অধিবেশনে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান প্রদর্শন করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরাজয় মেনে নিয়ে ক্ষতিপূরণ না দেবে, ততক্ষণ শান্তির কোনো সম্ভাবনা নেই। তবে ওই বৈঠকে তিনি সশরীরে উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সিরিজ হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এসব হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হন। বাবার মৃত্যুর পর মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক দশকের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত: চরমভাবাপন্ন আবহাওয়ার শঙ্কা

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

আপডেট সময় : ০৮:২৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬