ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান নিহত

ইরানের ওপর পরিচালিত এক বিমান হামলায় দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা প্রাণ হারিয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরের পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।

প্রথম দফার এসব হামলায় লারিজানি ছাড়াও ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ, বিপ্লবী রক্ষী বাহিনীর কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর এবং সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আব্দুল রাহিম মুসাভিসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনার ফলে পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক দশকের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত: চরমভাবাপন্ন আবহাওয়ার শঙ্কা

ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান নিহত

আপডেট সময় : ০৮:২৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬