ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং আধাসামরিক বাহিনী ‘বাসিজ ফোর্সের’ কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পৃথক এক অভিযানে এই দুই শীর্ষ কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এই দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, বাসিজ কমান্ডার সোলাইমানির মৃত্যু ইরানের সামরিক নিয়ন্ত্রণ কাঠামোর জন্য একটি বিশাল বড় ধাক্কা। তারা আরও জানিয়েছে যে, ইরানি কমান্ডারদের বিরুদ্ধে তাদের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে। বিশ্লেষকদের মতে, এই শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামরিক সমন্বয় ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাস থেকে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও তার মিত্ররা। এসব হামলায় ইতোমধ্যে দেশটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। এই নতুন হত্যাকাণ্ডের দাবি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 



















