মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতি এবং আকাশপথের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ওই অঞ্চলের বেশ কিছু রুটে বিমান চলাচল স্থগিত করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান উত্তেজনার প্রেক্ষাপটে আগামী জুন মাস পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে এয়ারলাইন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আম্মান, বাহরাইন, দুবাই এবং তেল আবিবগামী ফ্লাইটগুলো ৩১ মে পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া দোহাগামী ফ্লাইটগুলোর চলাচল ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে। তবে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা রুটে ব্রিটিশ এয়ারওয়েজের বিমান চলাচল আগের মতোই স্বাভাবিক থাকবে।
ব্রিটিশ এয়ারওয়েজের একজন মুখপাত্র জানিয়েছেন, পরিস্থিতির অনিশ্চয়তার কারণে যাত্রীদের সুবিধার কথা ভেবেই তারা এই পদক্ষেপ নিয়েছেন। যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, তারা চাইলে ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন অথবা বিকল্প এয়ারলাইন্সে বুকিং দিতে পারবেন। এছাড়া কেউ চাইলে টিকিটের পুরো টাকা ফেরত নেওয়ার সুযোগও পাবেন।
রিপোর্টারের নাম 



















