ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

মার্কিন রণতরিকে সহায়তাকারীদের ওপর হামলার হুঁশিয়ারি দিল ইরান

লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে যে, এই রণতরিকে যারা প্রযুক্তিগত সহায়তা বা পরিষেবা প্রদান করবে, তাদের স্থাপনাগুলোকে তেহরান হামলার ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করবে।

ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের একজন মুখপাত্র রোববার এক বিবৃতিতে জানান, লোহিত সাগরে মার্কিন রণতরির উপস্থিতি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। তিনি স্পষ্ট করে বলেন, মার্কিন এই রণতরিকে যে কোনো ধরনের লজিস্টিক বা কারিগরি সহায়তা দেওয়া কেন্দ্রগুলো ইরানের পাল্টা হামলার আওতায় আসবে। এই হুমকির ফলে ওই অঞ্চলে মোতায়েনরত মার্কিন নৌবাহিনী ও তাদের মিত্রদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় তরুণীকে সাইবার হয়রানি: সাবেক সেনাসদস্য গ্রেপ্তার, কারাগারে

মার্কিন রণতরিকে সহায়তাকারীদের ওপর হামলার হুঁশিয়ারি দিল ইরান

আপডেট সময় : ০৩:৩২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬