ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

গাজায় আন্তর্জাতিক শান্তি বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় শান্তি রক্ষা ও পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে সেখানে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অধীনে আগামী মে মাস থেকে এই বিশেষ কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই বিশেষ বাহিনীতে ইন্দোনেশিয়ার প্রায় পাঁচ হাজার সেনাসদস্য অংশ নেবেন। এছাড়া কাজাখস্তান, মরক্কো, আলবেনিয়া ও কসোভোর সেনারাও এই মিশনে অন্তর্ভুক্ত থাকবেন। আগামী ১ মে থেকে আনুষ্ঠানিকভাবে তাদের মোতায়েন প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় নির্মিত একটি ফিলিস্তিনি শহরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রথম ধাপে এই বাহিনী মোতায়েন করা হবে। পরবর্তীতে গাজার অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও এই আন্তর্জাতিক বাহিনীর কার্যক্রম পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতীয় পর্যটন ভিসা চালুর চেষ্টা চলছে: হাইকমিশনার প্রণয় ভার্মা

গাজায় আন্তর্জাতিক শান্তি বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

আপডেট সময় : ০২:২৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬