মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

বাগেরহাটের মোল্লাহাটে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা: তদন্তে পুলিশ

বাগেরহাটের মোল্লাহাটে সোহাগ শেখ (৪২) নামের এক শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের গাড়ফা পানের হাটের সামনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

নিহত সোহাগ শেখ উদয়পুর ইউনিয়নের দৈবকান্দী গ্রামের দাউদ শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার রাতে পানের হাট এলাকায় দুর্বৃত্তরা দু’টি মোটরসাইকেলযোগে এসে সোহাগ শেখকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, মোটরসাইকেল থেকে গুলি চালিয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেমোক্র্যাটদের মধ্যে জোহরান মামদানির বিপুল জনপ্রিয়তা: নতুন নেতৃত্বের আভাস

বাগেরহাটের মোল্লাহাটে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা: তদন্তে পুলিশ

আপডেট সময় : ০৭:৫৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬