ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

ঈদগাঁওয়ে তরুণী অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি সাঈম গ্রেপ্তার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এক তরুণীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মোহাম্মদ সাঈম উদ্দীনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে লোহাগাড়া উপজেলার পদুয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাঈম উদ্দীন লোহাগাড়া উপজেলার পদুয়া’র (সম্মুদরপাড়া) মো. ইসমাইলের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুজিবুর রহমান জানান, এ মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার ভুক্তভোগী তরুণীর মেডিকেল চেকআপ সম্পন্ন হয় এবং তিনি ২২ ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দি দেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার আসামি আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় অপরাধ নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৮ মার্চ রাত ৮টার দিকে ঈদগাঁও বাস স্টেশন থেকে ওই তরুণীকে অপহরণ করে সাঈম উদ্দীন। পরে চট্টগ্রামের কোতোয়ালী এলাকার ‘আল মিরাজ আবাসিক হোটেল’-এ নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ধর্ষণের পাশাপাশি তরুণীর কাছ থেকে ৫ ভরি ওজনের স্বর্ণালংকারও হাতিয়ে নেয় অভিযুক্ত সাঈম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড্রোন হামলার পর মধ্যপ্রাচ্যের কৌশলগত ফুজাইরা বন্দরে তেল কার্যক্রম স্বাভাবিক, বিশ্ববাজারে স্বস্তি

ঈদগাঁওয়ে তরুণী অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি সাঈম গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৫২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬