ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিক্ষার্থী অভিবাসনে প্রতারণা রোধে গণমাধ্যমের ভূমিকা: সিলেটে সি-ক্যাবের মতবিনিময়

শিক্ষার্থী অভিবাসন সংক্রান্ত ভুল তথ্য, প্রতারণা ও ঝুঁকি মোকাবিলায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা শক্তিশালী করার লক্ষ্যে সিলেটে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ (সি-ক্যাব)-এর উদ্যোগে শনিবার বিকেলে একটি হোটেলে আয়োজিত এই সেশনের শিরোনাম ছিল “সাত সমুদ্রের ওপারেঃ সিলেটে অভিবাসন ইস্যুর সংবাদ কাভারেজ জোরদার করা।”

সভায় সিলেটের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন এবং শিক্ষার্থী অভিবাসনের বর্তমান বাস্তবতা, তথ্যের ঘাটতি এবং দায়িত্বশীল রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সি-ক্যাবের নির্বাহী পরিচালক জেইন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিয়ার নির্বাহী পরিচালক জনাব নাজমুল হক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. তানজিনা চৌধুরী।

সি-ক্যাবের নির্বাহী পরিচালক জেইন মাহমুদ বলেন, সঠিক ও তথ্যভিত্তিক সিদ্ধান্তকে অভিবাসন প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। শিক্ষার্থীরা যেন তথ্যের অভাবে বা ভুল তথ্যের কারণে ভোগান্তিতে না পড়ে, তা নিশ্চিত করা জরুরি। তিনি আরও জানান, ভুল তথ্য, গুজব এবং অনৈতিক দালালচক্রের কারণে অনেক শিক্ষার্থীকে নির্বাসন, আর্থিক ক্ষতি ও মানসিক ভোগান্তির শিকার হতে হচ্ছে। এমন পরিস্থিতিতে গণমাধ্যমের অনুসন্ধানী ও তথ্যভিত্তিক রিপোর্টিং তরুণদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজেন্সি প্রসঙ্গে তিনি বলেন, এজেন্সিগুলোর ভালো ও খারাপ উভয় ধরনের উদাহরণ রয়েছে; তাই বাস্তব কেস স্টাডি তুলে ধরা প্রয়োজন। সিলেটের মানুষের বিদেশযাত্রার প্রবণতার ইতিহাস প্রসঙ্গে তিনি নাবিকদের সমুদ্রযাত্রা থেকেই এই প্রবণতার শুরুর কথা উল্লেখ করেন।

বিশেষ অতিথি আইডিয়ার নির্বাহী পরিচালক জনাব নাজমুল হক অদক্ষ বা দক্ষতাহীন অভিবাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা অনেক সময় নিজের যোগ্যতা, দক্ষতা বা সক্ষমতা বিবেচনা না করেই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিই, যা পরবর্তীতে নানা ধরনের সমস্যার সৃষ্টি করে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. তানজিনা চৌধুরী শিক্ষার্থী অভিবাসনের সামাজিক প্রভাব ও তথ্য বিভ্রান্তির ঝুঁকি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, অনেক সময় আত্মীয়স্বজনও বিদেশে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেন, কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য দেন না, যার ফলে শিক্ষার্থীরা ভুল পথে পা বাড়ায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে নতুন আবেদন: সংসদে শিক্ষামন্ত্রী

শিক্ষার্থী অভিবাসনে প্রতারণা রোধে গণমাধ্যমের ভূমিকা: সিলেটে সি-ক্যাবের মতবিনিময়

আপডেট সময় : ০৬:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬