ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

শেরপুর-৩ আসনে প্রতীক পেলেন তিন প্রার্থী, প্রচারণায় আর বাধা নেই

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের আসন্ন উপনির্বাচনে বৈধ তিন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এই প্রতীক বরাদ্দ করেন।

প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল, তিনি পেয়েছেন ‘ধানের শীষ’ প্রতীক। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদকে ‘দাঁড়িপাল্লা’ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী মিজানুর রহমানকে ‘কাঁচি’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে মোট পাঁচজন বৈধ প্রার্থী থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে, চূড়ান্তভাবে তিনজন প্রার্থীই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, বৈধ তিন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়ার পর এখন তাদের প্রচার-প্রচারণা চালাতে কোনো বাধা নেই। তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে প্রচারণা চালানোর জন্য সতর্ক করেছেন।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থীর আকস্মিক মৃত্যুর কারণে গত ১২ ফেব্রুয়ারি এই আসনের নির্বাচন বাতিল ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে নির্বাচন কমিশন আগামী ৯ এপ্রিল নতুন করে এই আসনে ভোটগ্রহণের তফসিল ঘোষণা করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামীকাল দিনাজপুর সফরে প্রধানমন্ত্রী: খাল খনন কর্মসূচির উদ্বোধন ও নানা-নানির কবর জিয়ারত

শেরপুর-৩ আসনে প্রতীক পেলেন তিন প্রার্থী, প্রচারণায় আর বাধা নেই

আপডেট সময় : ০৫:৩৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬