মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। রোববার ভোর ৬টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক সড়কে আলুভর্তি একটি ট্রাক উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম সজীব হোসেন (২৩)। তিনি নাটোর সদর উপজেলার বসিলা এলাকার শাহাদৎ হোসেনের ছেলে। দুর্ঘটনার পরপরই আহলাদীপুর হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল আলুভর্তি ট্রাকটি। রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সজীব হোসেন ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ হারান।

আহলাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে চালককে মৃত অবস্থায় পাওয়া যায়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেমোক্র্যাটদের মধ্যে জোহরান মামদানির বিপুল জনপ্রিয়তা: নতুন নেতৃত্বের আভাস

রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৪:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬