শনিবার রাতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে ইরান ব্যাপক হামলা চালিয়েছে। এর জবাবে সৌদি আরব জানিয়েছে, তারা তাদের ভূখণ্ডে উড়ে আসা ২৬টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। ভূপাতিত হওয়া ড্রোনগুলোর বেশিরভাগই রাজধানী রিয়াদের কাছে এবং দেশের পূর্বাঞ্চলে শনাক্ত করা হয়েছে।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতও ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করার কথা জানিয়েছে। শনিবার এই ড্রোন হামলার ফলেই দেশটির ফুজাইরা বন্দরে আগুন লেগে যায় বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
অন্যদিকে, বাহরাইন তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক সাইরেন বাজিয়েছে এবং বাসিন্দাদের নিকটতম আশ্রয়স্থলে চলে যাওয়ার নির্দেশনা দিয়েছে। এই ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।
রিপোর্টারের নাম 

























