ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ধ্বংসে ৪ বিলিয়ন ডলারের ক্ষতি

মধ্যপ্রাচ্যে চলমান দুই সপ্তাহের সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রায় ৪০০ কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে বলে সামরিক বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। একই সময়ে আনুমানিক ২৮০০ কোটি ডলার পরিচালনা ব্যয় হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এ বিষয়ে প্রকৃত খরচের হিসাব প্রকাশের জন্য মার্কিন হাউস কমিটির একজন ডেমোক্রেট সদস্য কংগ্রেসনাল বাজেট অফিসকে (সিবিও) চিঠি দিয়েছেন। তবে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে এখনো কোনো তথ্য জানানো হয়নি।

আনাদোলুর হিসাব অনুযায়ী, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং সৌদি আরবের অন্তত চারটি এএন/টিপিওয়াই-২ রাডার ধ্বংস হয়ে গেছে, যার ফলে প্রায় ২০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে।

এছাড়াও, কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে থাকা এএন/এফপিএস-১৩২ প্রাথমিক সতর্কতা রাডারটিও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১১০ কোটি ডলার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু

মধ্যপ্রাচ্যের সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ধ্বংসে ৪ বিলিয়ন ডলারের ক্ষতি

আপডেট সময় : ০২:০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬