ইন্টার মিয়ামির প্লে অফ ম্যাচ থাকার সম্ভাবনা থাকা সত্ত্বেও, লিওনেল মেসিকেই অধিনায়ক করে অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আগামী ১৪ নভেম্বর লুয়ান্ডায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ঘোষণা করা এই ২৪ সদস্যের দলে নতুন তিন মুখকে সুযোগ দেওয়া হয়েছে—জিয়ানলুকা প্রেস্তিয়ানি, হোয়াকিন পানিচেলি ও ম্যাক্সিমো পেরোনে।
আসন্ন ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের জন্য এটিই হতে যাচ্ছে একমাত্র প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের আগে কোচ লিওনেল স্কালোনি নতুন কিছু খেলোয়াড়কে পরখ করে দেখার সুযোগ পাবেন।
গোলরক্ষক হিসেবে দলে আছেন জেরোনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজ। তবে পেশির চোটে থাকায় নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এই দলে নেই।
রক্ষণভাগের দায়িত্বে থাকছেন নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়থ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো এবং ভ্যালেন্তিন বারকো।
মধ্যমাঠ সামলাবেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যাক্সিমো পেরোনে, রদ্রিগো দি পল, এনজো ফের্নান্দেজ, থিয়াগো আলমাদা, জিওভান্নি লো সেলসো এবং নিকোলাস পাজ।
আক্রমণভাগের নেতৃত্বে যথারীতি থাকছেন লিওনেল মেসি। তার সাথে আরও আছেন লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, হোসে মানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, জুলিয়ানো সিমিওনে এবং হোয়াকিন পানিচেলি।
বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ী বর্তমান দলটি এই প্রীতি ম্যাচের মাধ্যমেই আগামী বছরের ব্যস্ত সূচির জন্য নিজেদের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে।
গোলরক্ষক: জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়থ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্তিন বারকো।
মাঝমাঠ: অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেস, রদ্রিগো দি পল, জিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকো পাজ।
আক্রমণভাগ: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, জুলিয়ানো সিমেওনে, হোসে ম্যানুয়েল লোপেস, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, হোয়াকিন পানিচেলি।
রিপোর্টারের নাম 

























