ইসরাইলের কাছে স্পর্শকাতর তথ্য পাচারের চেষ্টার অভিযোগে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রসিকিউটর কার্যালয় থেকে এক বিবৃতিতে এই গ্রেপ্তারের খবর নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থান সংক্রান্ত গোপন তথ্য ইসরাইলের কাছে পাঠানোর চেষ্টা করছিল। এই ঘটনা ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 

























