ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের সামরিক হামলা: সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত

আফগানিস্তানের কান্দাহারে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। পাকিস্তানের বিভিন্ন স্থানে আফগানিস্তান থেকে পরিচালিত ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইসলামাবাদ কর্তৃপক্ষ এই আক্রমণ চালিয়েছে বলে জানা গেছে।

জিও নিউজের একটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে কাবুলের ৩১৩ কর্পস এবং কান্দাহারের তারাও সন্ত্রাসী শিবিরের অবকাঠামো ধ্বংস করেছে।

এছাড়াও, গত ১২ থেকে ১৩ মার্চ রাতে নিরাপত্তা বাহিনী আফগান তালেবান এবং ফিতনা আল-খারিজের সামরিক স্থাপনাসহ চারটি সন্ত্রাসী আস্তানায় সফলভাবে হামলা চালিয়েছে। পাকতিয়া প্রদেশের শেরিনাও সন্ত্রাসী শিবিরেও এই হামলা চালানো হয়। এই ঘটনা দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিয়েনায় গ্লোবাল ফ্রড সামিট: বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানে পাকিস্তানের সামরিক হামলা: সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত

আপডেট সময় : ১২:৫৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬