ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তারা ইসরাইল এবং ইরাক ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে।
আইআরজিসি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ইরাকের এরবিলের হারির বিমানঘাঁটি এবং কুয়েতে মার্কিন সেনাদের আবাসস্থল আলি আল সালেম ও আরিফজান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
এছাড়াও, আইআরজিসি জানায়, ইসরাইলি কর্তৃপক্ষের অ্যাম্বুলেন্স ও সাইরেনের ক্রমাগত শব্দ এবং মৃত্যু ও আহতের সংখ্যা বৃদ্ধি সম্পর্কে তাদের স্বীকারোক্তি তেল আবিবের শিল্প খাতে ক্ষেপণাস্ত্র আঘাতের গভীর প্রভাবকেই প্রমাণ করে।
রিপোর্টারের নাম 
























