ঢাকা ১২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

নাইজেরিয়ার গ্রামে বন্দুকধারীদের হামলায় ২০ জন নিহত, লুটপাট

মধ্য নাইজেরিয়ার একটি গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের অতর্কিত হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। হামলাকারীরা গবাদি পশুসহ বিভিন্ন সম্পদ লুট করে নিয়ে গেছে বলে একটি স্থানীয় উন্নয়ন সংস্থা জানিয়েছে।

কানাম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (কাডা) শনিবার এক বিবৃতিতে জানায়, শুক্রবার দেশটির মধ্যাঞ্চলের প্লাটো অঙ্গরাজ্যে এই হামলার ঘটনা ঘটে। সে সময় বন্দুকধারীরা নিয়মিত টহলে থাকা সেনাদের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

সংস্থাটি আরও জানায়, গোলাগুলিতে ১২ জন নিরাপত্তা সদস্য এবং নিজেদের সম্প্রদায় রক্ষায় যোগ দেওয়া আরও আটজন গ্রামবাসী নিহত হন। হামলার পর বন্দুকধারীরা পাশের একটি গ্রামে ঢুকে পড়ে এবং গবাদি পশুসহ বিভিন্ন মূল্যবান সম্পদ লুট করে নিয়ে যায়, যা আগে থেকেই ঝুঁকিতে থাকা গ্রামীণ জনগোষ্ঠীর দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া বর্তমানে একাধিক নিরাপত্তা সংকটের মুখোমুখি। উগ্র ইসলামপন্থি বিদ্রোহ দমনে সেনাবাহিনী লড়াই চালিয়ে গেলেও, স্থানীয়ভাবে ‘ব্যান্ডিট’ নামে পরিচিত অপহরণকারী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়মিত চাঁদাবাজি, গণ-অপহরণ এবং গ্রাম লুটের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে চরম উত্তেজনা: দুই সপ্তাহে ১৭ জাহাজে হামলা, নিহত ২ ভারতীয়

নাইজেরিয়ার গ্রামে বন্দুকধারীদের হামলায় ২০ জন নিহত, লুটপাট

আপডেট সময় : ১০:৪১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬