ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েনের খবর অস্বীকার করল ফ্রান্স

মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানোর খবর অস্বীকার করেছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি স্পষ্ট জানিয়েছে যে, ফরাসি নৌবাহিনী ওই অঞ্চলে ১০টি যুদ্ধজাহাজ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলে যে তথ্য ছড়িয়েছে, তা সঠিক নয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানানোর পরই ফরাসি যুদ্ধজাহাজ পাঠানোর এমন খবর ছড়িয়ে পড়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো যুদ্ধজাহাজ পাঠানো হয়নি।

তাদের মতে, ফরাসি রণতরিগুলো বর্তমানে পূর্ব ভূমধ্যসাগর এলাকাতেই অবস্থান করছে। একইসাথে ফ্রান্সের অবস্থান এখনো অপরিবর্তিত রয়েছে এবং তা আত্মরক্ষামূলক ও সুরক্ষামূলক বলেও জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর বৈদেশিক সফরের সব চুক্তি জনগণের কাছে স্পষ্ট করার দাবি ইসলামী আন্দোলনের

মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েনের খবর অস্বীকার করল ফ্রান্স

আপডেট সময় : ০৯:৩২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬