মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি করার জন্য এখনো সময় আসেনি। যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্ক এনবিসিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্পের দাবি, যদিও ইরান একটি চুক্তি করতে আগ্রহ দেখাচ্ছে, তবে প্রস্তাবিত শর্তগুলো যুক্তরাষ্ট্রের জন্য যথেষ্ট অনুকূল নয়। তাই এই মুহূর্তে কোনো সমঝোতায় পৌঁছানোর পরিকল্পনা তার নেই বলেও তিনি ইঙ্গিত দেন।
সাক্ষাৎকারে জ্বালানি তেলের দাম বাড়ার বিষয়টি নিয়েও কথা বলেন ট্রাম্প। তবে তেলের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগকে তিনি গুরুত্ব দেননি। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
রিপোর্টারের নাম 






















