ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতার স্বাস্থ্য নিয়ে তেহরান-ওয়াশিংটন পাল্টাপাল্টি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চলছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, মুজতবা খামেনির শারীরিকভাবে ‘কোনো সমস্যা নেই’ এবং তিনি ‘সম্পূর্ণ সুস্থ’ আছেন।

শনিবার ‘এমএস নাউ’ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। তার এই বক্তব্য এসেছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের আগের দিনের মন্তব্যের প্রতিক্রিয়ায়।

এর আগে শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, তিনি বিশ্বাস করেন, মুজতবা খামেনি ‘আহত হয়েছেন এবং সম্ভবত তার অঙ্গহানি হয়েছে।’

আরাগচি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, “নতুন সর্বোচ্চ নেতার কোনো সমস্যা নেই, তিনি সম্পূর্ণ সুস্থ। তিনি গতকাল তার বার্তা দিয়েছেন এবং তিনি নিজের দায়িত্ব পালন করে যাবেন।”

সর্বোচ্চ নেতা হিসেবে তার প্রথম ভাষণে মুজতবা খামেনি হরমুজ প্রণালি কার্যত বন্ধ রাখার আভাস দেন। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি তার দেশের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায়, তবে নতুন নতুন ফ্রন্ট খুলে দেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সরকার গঠনের অঙ্গীকার থেকে বিএনপির সরে আসার অভিযোগ এবি পার্টির চেয়ারম্যানের

ইরানের সর্বোচ্চ নেতার স্বাস্থ্য নিয়ে তেহরান-ওয়াশিংটন পাল্টাপাল্টি

আপডেট সময় : ০৪:২৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬