মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইসরায়েলের ওপর ইরান ও লেবানন থেকে সমন্বিত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। শনিবার পশ্চিম জেরুজালেমের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
একই সময়ে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ঘোষণা করেছে যে, তারা উত্তর ইসরায়েলের গোরেন এলাকায় রকেট হামলা চালিয়েছে। এছাড়া, মা’আলোত-তারশিহা শহরে অবস্থিত একটি ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করার দাবি করেছে এই গোষ্ঠী।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তেহরান হামলার মাধ্যমে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন তৃতীয় সপ্তাহে পদার্পণ করেছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা আগত ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে এবং হুমকির মুখে কার্যকরভাবে মোকাবিলা করছে।
রিপোর্টারের নাম 
























