ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

ডিএনসিসিকে দুর্নীতি ও মশকমুক্ত করতে যোগ্য নেতৃত্ব অপরিহার্য: জামায়াত নেতা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় দুর্নীতি, লুটপাট, খানা-খন্দক, ঘিঞ্জি পরিবেশ, দুর্গন্ধ এবং মশার উপদ্রব থেকে মুক্তি পেতে আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও প্রতিশ্রুতিশীল প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, দুর্নীতিবাজ নেতৃত্বের পরিবর্তে আল্লাহওয়ালা নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

শনিবার নলভোগ ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের তুরাগ মধ্য থানা আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন জানান, আগামী ডিএনসিসি নির্বাচনে ৫৩ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী সুরুজ্জামান। তিনি একজন সমাজসেবক ও দানবীর হিসেবে পরিচিত। জনসেবা ও মানুষের কল্যাণ করা তার পারিবারিক ঐতিহ্য। কমিশনার হওয়ার আগেই তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ঈদ সামগ্রী বিতরণ করছেন।

তিনি আরও বলেন, সুরুজ্জামান নির্বাচিত হলে মানুষের ঘরে ঘরে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছে দেবেন এবং ওয়ার্ডের সব নাগরিক সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করবেন। তাই আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করে জনসেবার সুযোগ দিলে সব সমস্যার ইনসাফপূর্ণ সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

থানা আমির গাজী মনির হোসাইনের সভাপতিত্বে এবং নায়েবে আমির কামরুল হাসান ও সেক্রেটারি মুহিব্বুল্লাহ বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫৩ নং ওয়ার্ড কমিশনার প্রার্থী সুরুজ্জামান ও উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম। এই অনুষ্ঠানে স্থানীয় প্রান্তিক ৭ শতাধিক মানুষের মধ্যে ১৮ কেজি করে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটি

ডিএনসিসিকে দুর্নীতি ও মশকমুক্ত করতে যোগ্য নেতৃত্ব অপরিহার্য: জামায়াত নেতা

আপডেট সময় : ১১:১৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬