ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার পলাতক আসামিদের পালাতে সহায়তার অভিযোগে ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার ভোরের দিকে নদিয়া জেলার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
এর আগে গত ৭ মার্চ দিবাগত রাতে একই মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছিল এসটিএফ।
রিপোর্টারের নাম 






















