জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরাইল ও হিজবুল্লাহকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে একটি যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন। লেবাননের রাজধানী বৈরুত সফরের শুরুতে প্রেসিডেন্ট প্রাসাদে এক বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
গুতেরেস বলেন, যুদ্ধ থামিয়ে লেবাননকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে রাষ্ট্রের কর্তৃপক্ষের হাতেই কেবল শক্তি প্রয়োগের অধিকার থাকবে। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমানে সশস্ত্র গোষ্ঠীর সময় নয়, বরং শক্তিশালী রাষ্ট্রের সময়।
উল্লেখ্য, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতের মধ্যেই জাতিসংঘ মহাসচিব লেবাননে যুদ্ধের একাদশ দিনে বৈরুত সফরে যান।
রিপোর্টারের নাম 
























